মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলায় পরীমনির অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর জাপান ও চীনের আকাশ সীমায় উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকারে যাচ্ছে না আইজেনকোটের জোট ম্যানিলায় কোয়াড বৈঠক দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শুরু শেখ হাসিনার বিচার বাংলাদেশে হবে, অন্য দেশ এ বিষয়ে কথা বলতে পারে না: ডা. জাহেদ ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন

জাপান ও চীনের আকাশ সীমায় উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
জাপান ও চীনের আকাশ সীমায় উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি

তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) একই দিনে দুই দেশ এ তথ্য জানায়। এ ঘটনায় রাশিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বীপটির পূর্ব উপকূল দিয়ে দুটি রুশ সামরিক বিমান উড়ে যায়। পরে সেগুলো তাইতুং অঞ্চলের দক্ষিণ দিক দিয়ে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা ছেড়ে যায়।

অন্যদিকে, জাপানের সরকারি মুখপাত্র মিনোরু কিহারা জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফুকুওকার ওকিনোশিমা দ্বীপের কাছে দুটি রুশ বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনায় রাশিয়ার কাছে প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানোর আহ্বান জানিয়েছে টোকিও। জাপান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা হিসেবে যুদ্ধবিমানও পাঠায়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্রে দেখা যায়, বিমান দুটি তাইওয়ানের পূর্ব উপকূল হয়ে প্রশান্ত মহাসাগরের দিকে গেছে। এদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে চীনের শেনঝেনে যাওয়ার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তথ্যসূত্র: রয়টার্স


অন্যান্য সংবাদ