শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জন্মদিনে প্রিয় মানুষদের ভালোবায় সিক্ত মৌসুমী

বিনোদন প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : November 3, 2021

ঢাকাই ছবিতে দুই দশকেরও বেশি সময় ধরে দর্শক মুগ্ধ করে এই উপমাটি তিনি নিজের করে নিয়েছেন। বলছি মৌসুমীর কথা। বুধবার  (৩ নভেম্বর) এই নন্দিত চিত্রনায়িকার জন্মদিন।

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় সালমান শাহের সঙ্গে জুটি হন এ অভিনেত্রী। প্রথম ছবিতেই নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

জন্মদিন উপলক্ষে মৌসুমী গণমাধ্যমে জানান, জন্মদিন এলে মানুষের ভালোবাসার প্রকাশ বেশি করে ঘটে। মানুষ আমাকে কতটা ভালোবাসে তা বুঝতে পারি। মানুষের ভালোবাসা নিয়েই একটি জীবন পাড়ি দিতে চাই। ‘জন্মদিনে দেশকে মিস করছি। সানীকে মিস করছি। পুত্র ও পুত্রবধূকে মিস করছি। ওরা দেশে আছে। মেয়েকে নিয়ে আমি আমিরেকায়।’

মৌসুমী তার মেয়েকে নিয়ে কদিন আগেই ছুটি কাটাতে গেছেন আমেরিকায়। দুই সপ্তাহ মেয়েকে ঘুরিয়ে দেখিছেন সানফ্রান্সিসকো। এখন আছেন আটলান্টায় ছোট বোন চলচ্চিত্র জগতের আরেক নায়িকা ইরিনের বাসায়। নায়িকা মৌসুমীর মা আছেন ছোট বোন ইরিনের বাসায়। ইরিন অনেকদিন হলো স্থায়ী হয়েছেন আমেরিকায়। এবারের জন্মদিন মৌসুমী তার মা ও ছোট বোনের সঙ্গে কাটান।

মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।

 

 


অন্যান্য সংবাদ