মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জনস্বার্থে নায়ক রিয়াজের ‘বাড়ি ফেরা’

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

প্রতি ঈদে অগনিত মানুষ বাড়ি ফেরেন৷ পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু এই বাড়ি ফেরা নিয়ে প্রতিবারই দেখা যায় অনেক দুর্ঘটনার চিত্র। যা ঈদ আনন্দকে বিষাদে রূপ নেয় অনেক পরিবারে। সেই দিক বিবেচনা করে বাড়ি ফেরা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জনস্বার্থে নির্মিত হয়েছে উপদেশমূলক তথ্যচিত্র বাড়ি ফেরা।

প্রতিবার ঈদ উৎসবে লঞ্চ ঘাট, বাস টার্মিনাল কিংবা ট্রেন স্টেশনে থাকে উপচে পড়া মানুষের ভিড়। নিয়ম মেনে ও অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো যানে ভ্রমণ না করার অনুরোধ নিয়ে এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। এই তথ্যচিত্রে মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। আরও আছেন মিরাক্কেল খ্যাত পাভেল ও লামিমা।

রম্যলেখক ও অভিনেতা আহসান কবিরের আইডিয়া ও চিত্রনাট্যে এবং ব্ল্যাক এন্ড হোয়াইট প্রযোজিত এ তথ্যচিত্রটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন ও নাট্য পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দীন।

পরিচালক জানান, আসছে ঈদে বিভিন্ন নৌযান ও টার্মিনাল ও জনস্বার্থে বিভিন্ন টেলিভিশনে তথ্য চিত্রটি প্রচারিত হবার কথা রয়েছে।

এ তথ্যচিত্রটি নিয়ে নায়ক রিয়াজ বলেন, জনসচেতনামূলক কাজ করতে বরাবরই অন্যরকম আনন্দ হয়৷ আশা করছি ঈদ আনন্দে বাড়ি ফেরা মানুষকে নিরাপদে চলাচল করায় সচেতন হতে এই তথ্যচিত্রটি সহায়ক হবে। আমাদের উৎসব হোক প্রাণবন্ত এবং নিরাপদ।


অন্যান্য সংবাদ