শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শুটিং ফেলেই ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক / ৬২ জন দেখেছেন
আপডেট : October 4, 2021

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা  অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির শুটিং হওয়ার কথা ছিল দশ অক্টোবর পর্যন্ত । কিন্তু জনতার চাপে তা করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ক্যামেরা ক্লোজ করেই আজ সোমবার (৪ অক্টোবর) ঢাকার পথে রওনা দিয়েছেন ছবির নায়ক জয় চৌধুরী ও অপু বিশ্বাস।

জানা গেছে, পাবনায় গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং করার কথা ছিল ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির ইউনিটের। কিন্তু অপু বিশ্বাসের শুটিংয়ের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষজন তাকে দেখতে ভিড় জমান। এতে বিপাকে পড়েন ছবির পরিচালক সোলায়মান আলী লেবু। অবশেষে তারা শুটিং বন্ধ রেখেই ঢাকার পথে রওনা দেন।

এ ব্যাপারে জয় চৌধুরী  বলেন, পর্যাপ্ত পুলিশি সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও শুটিংয়ের পরিবেশ না থাকায় ক্যামেরা ক্লোজ করেই ফিরছি। কারণ, অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য পুরো শুটিং ইউনিট ঘিরে ফেলে স্থানীয়রা। এতে স্বাভাবিকভাবে কাজ করা বিঘ্ন হয়ে পড়ে।

এ নায়ক আরও বলেন, ঢাকায় ফিরে ছবির বাকি অংশের কাজ করব। আর পাবনায় যে কাজগুলো হওয়ার কথা ছিল তা ঢাকার আশপাশে মনোরম কোনো লোকেশনে করার সিদ্ধান্ত হয়েছে।


অন্যান্য সংবাদ