শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ছাড়পত্র পেলো ‘ওরা ৭জন’

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

সেন্সর ছাড়পত্র পেয়েছে খিজির হায়াত খানের নতুন সিনেমা ‘ওরা ৭ জন’। বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। ‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাকিয়া বারী মম।

মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে নির্মিত এই ছবি। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন।

খিজির হায়াত খান বলেন, “আমাদের সিনেমা ‘ওরা ৭ জন’ বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর পেয়েছে। আসন্ন বিজয়ের মাসে সিনেমাটি সারা দেশব্যাপী মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। তার আগে নভেম্বরে আসবে সিনেমাটির ট্রেলার। তার আগে ধীরে ধীরে আসবে টিজার ও গান।”


অন্যান্য সংবাদ