শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ছ’বছরের সম্পর্কে ইতি টাইগার-দিশার?

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 27, 2022

বিচ্ছেদের তালিকায় বলিউডের আর এক তারকা জুটি। শোনা যাচ্ছে সম্পর্ক ভেঙেছে দিশা পটানি ও টাইগার শ্রফের! বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। তাঁরাই নাকি ইতি টানছেন ছ’বছরের সম্পর্কে! টিনসেল নগরীর হাওয়ায় ভাসছে সে খবর। বলিউডে এ বছর একের পর এক বিচ্ছেদ। কিছু দিন আগে শমিতা শেট্টি -রাকেশ বাপটের পর নাকি সেই দলে নাম লেখালেন টাইগার-দিশাও!

মুম্বইয়ের সংবাদ সংস্থা সূত্রে দাবি, টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছে। তবে এখনও পর্যন্ত নায়ক-নায়িকা নিজেরা এ বিষয়ে কোনও কথাই বলেননি।

নিজেদের সম্পর্ককে সবসময়ই প্রচারের আলোর আড়ালে রাখতে চেয়েছেন টাইগার, দিশা দু’জনেই। কখনও বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনও বা রোম্যান্টিক ‘ডিনার-ডেট’-এ ফ্রেমবন্দি হয়েছেন যুগলে। কিন্তু সম্পর্ক নিয়ে বরাবরই ছিল মুখে কুলুপ।

টাইগারের বাড়িতে যে দিশার নিত্য আনাগোনা ছিল, তা বলিপাড়ায় সকলেরই জানা। তা হলে হঠাৎ কী এমন ঘটল যে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা? অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, সে তথ্য কারও জানা নেই। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাও করেননি জ্যাকি শ্রফের পুত্র।

আপাতত নায়ক লন্ডনে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অন্য দিকে, দিশা ব্যস্ত তাঁর নতুন ছবি ‘এক ভিলেন’-এর প্রচারে।


অন্যান্য সংবাদ