মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

চাঁদে নতুন রকেট পাঠাচ্ছে নাসা

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : August 19, 2022
চাঁদে নতুন রকেট পাঠাচ্ছে নাসা

আবারও চাঁদের বুকে রকেট পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ২৯শে আগস্ট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের দিকে উড়াল দেবে আরটেমিস ১ নামের একটি নতুন রকেট।

বুধবার রকেটটি ফ্লোরিডার মেরিট দ্বীপে কেনেডি মহাকাশ কেন্দ্রের লঞ্চ প্যাডে আনা হয়। খবর এপির।

তবে এখনই সেটি চাঁদের বুকে অবতরণ করবে না। সেজন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত, যখন এই মিশনের দ্বিতীয় রকেট আরটেমিস ২-কে চাঁদে পাঠানো হবে। এরপর ২০২৫ সালে তৃতীয় যাত্রায় নভোচারীদের নিয়েই চাঁদে যাবে আরটেমিস প্রোগ্রামের তৃতীয় মিশন আরটেমিস ৩।

প্রায় ৫০ বছর পর আবারও চাঁদে রকেট পাঠানোর অভিযান হবে এটি। এ অভিযানে মানুষ থাকবে না। রকেটের ভেতরে মানুষের মতো দেখতে ৩টি ম্যানিকুইন থাকবে। সঙ্গে থাকবে বিকিরণ ও কম্পন মাপার সেন্সর।

রকেট থেকে আলাদা হয়ে ‘ওরিওন’ নামের ক্যাপসুলটি চাঁদের চারপাশ প্রদক্ষিণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর প্রশান্ত মহাসাগরে পড়বে। ৬ সপ্তাহ ধরে চলবে অভিযানটি।

এই ফ্লাইটটি নাসার আর্টেমিস প্রকল্পের প্রথম চন্দ্রাভিযান। সংস্থাটির পরবর্তী লক্ষ্য হচ্ছে ২০২৪ সালের মধ্যে ২ নভোচারীসহ চাঁদের কক্ষপথে রকেট পাঠানো এবং ২০২৫ সালে চাঁদের বুকে নভোচারীদের নামানো।

এসএলএস-এর ক্ষমতা অ্যাপোলোর স্যাটার্ন ভি রকেটের চেয়ে অনেক বেশি। এটি নভোচারীদের শুধু অনেক বেশি দূরের গন্তব্যেই নিয়ে যেতে পারবে না, সেইসাথে এতে বহন করা যাবে আরও বেশি যন্ত্রপাতি ও সরঞ্জাম, যার ফলে নভোচারীরা অনেক বেশি সময় মহাকাশে অবস্থান করতে পারবেন।


অন্যান্য সংবাদ