মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

চলে গেলেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 31, 2022
চলে গেলেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র

চলে গেলেন ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ বা ‘ও তোতা পাখি রে’ গানের জন্য বিখ্যাত শিল্পী নির্মলা মিশ্র। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার বাসভবনে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত পাঁচ বছর ধরে তিনি হাসপাতাল আর বাড়িতে বারবার চিকিৎসা নিয়েছেন। তিনবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

নির্মলা মিশ্রের একমাত্র ছেলে শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, মৃত্যুর পর তার দেহ রাতেই রাখা হয় দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে। সেখান থেকে আজ রোববার সকালে তাঁর দেহ নিয়ে আসা হবে দক্ষিণ কলকাতার চেতলার নিজ বাসভবনে।

সেখানে শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় দেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানে কলকাতার বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য সংগীত একাডেমি ভবনে।

চিকিৎসক আরো জানান, গত কয়েকদিন ধরেই শরীর ভাল ছিল না নির্মলা মিশ্রের। রক্তচাপ কমে গিয়েছিল অনেকটা। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও রাজি হচ্ছিলেন না প্রবীণ শিল্পী। শনিবার রাতে হ‍্যদরোগেই শেষ সবকিছু।

নির্মলা পুত্র জানান, ২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল সঙ্গীতশিল্পীর। তারপর থেকে শরীরের একটা পাশে পক্ষাঘাত হয়ে গিয়েছিল। শয‍্যাশায়ী হয়ে পড়েছিলেন নির্মলা মিশ্র। শনিবার পরিবারের সবার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। প্রবীণ শিল্পীর পরিবারে ছেলে ছাড়াও রয়েছেন স্বামী এবং পুত্রবধূ।

নির্মলা মিশ্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। প্রবীণ সঙ্গীতশিল্পীর মরদেহ এদিন রাখা থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই জানানো হবে শেষ শ্রদ্ধা। তারপর কেওড়াতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হয়ে যাবেন নির্মলা মিশ্র।


অন্যান্য সংবাদ