শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চলে গেলেন নির্মাতা চাষী নজরুল ইসলামের সহধর্মিণী

নিজস্ব প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : September 29, 2021

নন্দিত নির্মাতা চাষী নজরুল ইসলামে সহধর্মিণী ও লেখিকা জ্যোৎস্না কাজী আর নেই। গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি  নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা।

রানা বলেন, ‘জ্যোৎস্না ভাবী অনেকদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। গতকাল আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করছি।’

এর আগে ‘ওরা ১১ জন’খ্যাত কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম ২০১৫ সালের ১১ জানুয়ারি মারা যান। মৃত্যুর পর তার জীবন নিয়ে ‘টাটানগর থেকে বিএফডিসি’ নামে একটি বই লিখেছেন জ্যোৎস্না কাজী। তার মৃতুতে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন।

সুরকার-সংগীত পরিচালক ইমন সাহা তার ফেসবুক ওয়ালে লিখেছেন: ‘চাষী আঙ্কেলের প্রতি আমার অনেক ঋণ। আর আপনার কাছে অনেক উৎসাহ, আদর, স্নেহ পেয়েছি সবসময়। ওপারে ভালো থাকবেন আন্টি।ঈশ্বর আপনার আত্মার মঙ্গল করুক।


অন্যান্য সংবাদ