মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

গুজরাটে জনপ্রিয় গায়িকার মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, গত শুক্রবার (২৬ আগস্ট) রাত থেকে নিখোঁজ ছিলেন বৈশালী। ফলে শনিবার সকালে তার নামে থানায় একটি মিসিং ডায়েরি করেন তার স্বামী। গায়িকার স্বামীর দাবি, আগের দিন রাতে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তিনি। বার বার ফোন করেও স্ত্রীকে ফোনে না পেয়ে থানায় ডায়েরি করেন। ঠিক তার পরদিনই গুজরাটের ভালসাদ জেলার পারদি তালুকের পার নদীর তীরের ধারে পার্ক করা একটি গাড়ি থেকে পুলিশ উদ্ধার করেন গায়িকার মৃতদেহ।

জানা গেছে, দীর্ঘক্ষণ ধরে নদীর ধারে গাড়িটি রাখা ছিল। তাতেই সন্দেহ হয় স্থানীয় মানুষের। তখন তারা পারদি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির পিছনের সিটের কাছে এক নারীর মৃতদেহ দেখতে পান। প্রাথমিক তদন্তে পারদি পুলিশ জানতে পারে যে, গাড়িতে পাওয়া মৃতদেহটি জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারার।

প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছেন, শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে বৈশালীর। তবে সেটি মৃত্যু নাকি হত্যা তা খতিয়ে দেখছেন পুলিশ। যদিও বৈশালীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়াও তার জামাকাপড়ও অক্ষত ছিল এবং কোনরকম প্রতিরোধের প্রমাণ তার শরীরে পাওয়া যায়নি। কিন্তু তার পরও তদন্তে কোন প্রকার কমতি রাখতে চান না পুলিশ। তাইতো ইতোমধ্যেই এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


অন্যান্য সংবাদ