শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গালাগালি প্রতি নুসরাতের আয় ১১ টাকা !

বিনোদন প্রতিবেদক / ৫০ জন দেখেছেন
আপডেট : October 31, 2021

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জানিয়েছেন,, নিন্দুকরা কটূক্তি করলে বাড়ছে  ব্যাঙ্ক ব্যালেন্স! অত:পর ‘গালিগালাজ করতে থাকুন। নুসরাতের দাবি, প্রতিটি গালাগালি পিছু ১১ টাকা করে পান তিনি।

শুক্রবার রাজধানীর বনানীতে একটি ফ্যাশন হাউজ উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন তাদের সবার জন্য অনেক ভালোবাসা। যারা আমাকে গালমন্দ করে তারা নিজেদের কাজ করতে থাকুন। কারণ, প্রতিটি কুকথার জন্য আমি ১১ টাকা করে পাই।

ওই মন্তব্যের পর শোরগোল শুরু হয়েছে ভক্তমহলে। পাশাপাশি, নেট পাড়াতেও এ নিয়ে তুমুল হইচই। মূলত নুসরাত ফারিয়া নিজের ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো পোস্ট দিলে সেখানে ভালো কমেন্টের পাশাপাশি গালাগালিও করেন অনেকে। আর ওই বিষয়ে কথা বলতে গিয়েই এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ছাড়াও ভারতীয় বিনোদন জগতের অন্যতম নাম নুসরাত ফারিয়া। দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় তিনি। আগামী সপ্তাহেই এসভিএফ মিউজিকের হাবিবি গানটি মুক্তি পেতে চলেছে। ওই গানটি গেয়েছেন ফারিয়া। মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘এটি একটি আইটেম সং। মুম্বাইয়ের রাজকীয় মহলে শ্যুটিং হয়েছিল।’

ফারিয়া এই নিয়ে তিন নম্বর গান গাইলেন। নুসরাতের গানের প্রশংসায় উচ্ছ্বসিত হন ভক্তরা। তবে একাংশ তা নিয়ে সমালোচনা করতেও পিছপা হন না। নিন্দুকদের এবার একহাত নিলেন অভিনেত্রী। বিন্দাস কায়দায় বললেন, ‘চালিয়ে যান’। তিনি মনে করেন, প্রশংসা এবং নিন্দা দুটিরই প্রয়োজনীয়তা রয়েছে।

 


অন্যান্য সংবাদ