মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

খাবারের জন্য গির্জায় গিয়ে প্রাণ গেল ৩১ জনের

রিপোর্টারের নাম : / ৫৭ জন দেখেছেন
আপডেট : May 28, 2022

দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় খাবারের জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত। এ সময় আরও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে গির্জায় খাবার গ্রহণের জন্য শত শত মানুষের হুড়োহুড়িতে একটি গেট ভেঙ্গে যায়। এর ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। দেশটির রিভার অঙ্গরাজ্যের রাজধানী পোর্ট হারকোর্টের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে ইরিঞ্জ-কোকো বলেছেন, লোকেরা আগে থেকেই খাবারের জন্য সেখানে জড়ো হয়েছিল। সে সময় কেউ কেউ অধৈর্য হয়ে ছুটতে শুরু করলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

পাঞ্চ নামে স্থানীয় একটি নিউজ আউটলেট জানায়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি ‘শপ ফর ফ্রি’ চ্যারিটি ইভেন্টের জন্য অনেক লোক জড়ো হয়।

আলজাজিরার প্রতিবেদন থেকে, নিহত ও আহতদের নিকটবর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।


অন্যান্য সংবাদ