মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

ক্যাট-ভিকির বিয়ে : বানানো হচ্ছে স্পেশাল পোশাক

বিনোদন ডেস্ক / ৬০ জন দেখেছেন
আপডেট : October 27, 2021

আবারও বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই। চলতি বছরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটিই জানা গেছে।
ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র বলছে, চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরে নাকি বিয়ে করবেন তারা। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন। বিয়ের জন্য নাকি ক্যাটরিনা বেছে নিয়েছেন ‘র সিল্ক’।

বলিউডে গুঞ্জন বলছে, চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা-ভিকি। যদিও সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটি মন্তব্যও করেননি তারা। বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে তাদের দু’জনকে, তবে জনসমুক্ষে বজায় রেখেছেন দূরত্ব। দু’জনে একসঙ্গে ছুটি কাটাতেও বাইরে গিয়েছেন। একই সময়ে সামাজিক মাধ্যমে ছবি দিলেও সিঙ্গল ছবি শেয়ার করেছেন তারা।

তবে সাম্প্রতিক সময়ে এই লুকোচুরি কমেছে তাদের। ভিকি অভিনীত ‘সর্দার উধম’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। ক্যামেরার সামনেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন।

সূত্র বলছে, ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর সঠিক। দুই বাড়িতেই নাকি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

কিছু দিন আগে ক্যাটরিনার সঙ্গে ভিকির বাগদানের খবর ছড়িয়ে পড়ে। যদিও এই দুই তারকার টিমের পক্ষ থেকে জানানো হয়, এ খবর মিথ্যে। সেই গুঞ্জন সত্যিই কি মিথ্যে? বিয়ের খবর সামনে আসতেই আরও একবার সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে।

তবে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে নারাজ ক্যাটরিনা-ভিকি দু’জনেই। তবে তাদের বিয়ের গুঞ্জনে উচ্ছ্বসিত ভক্তরা। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক, আনুষ্কা-বিরাটের পর বলিউড আবারও পেতে চলেছে তারকা জুটি? এমন প্রশ্ন এখন সবার মনে।


অন্যান্য সংবাদ