মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি! আটক এক

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

সালমান খানের পর প্রাণনাশের হুমকি দেওয়া হল ক্যাটরিনা আর ভিকিকেও। আতঙ্কে অভিযোগ দায়ের করলেন দম্পতি।
নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল। কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নেটমাধ্যমে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। আতঙ্কে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তারকা-দম্পতি। সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে খবর।

ভিকির অভিযোগ, বেশ কিছু দিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন এর পর। সেই হুমকির বয়ান যদিও জানা যায়নি, তবে ঘটনায় যে দুশ্চিন্তা ঘনিয়েছে ভি-ক্যাটের জীবনে, তা নিয়ে সন্দেহ নেই। সম্প্রতি জন্মদিন উদ্‌যাপনে সপরিবার মলদ্বীপ গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তখনও কি মনের গভীরে কাঁটা হয়েছিল সেই ভয়? খুনের হুমকি পাওয়ার পরে আতঙ্কে কিছু দিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা সালমান খান, সেই একই ভয় কি ছায়া ফেলল ভি-ক্যাটের জীবনে? সে প্রশ্নের উত্তর মেলেনি।

অভিযুক্তের নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর ক্রমাগতই হুমকি পাচ্ছেন তারকারা। ক্যাটরিনাকেও লরেন্স বিষ্ণোইয়েরই কোনও শাগরেদ ভয় দেখাচ্ছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


অন্যান্য সংবাদ