মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা

করণের জন্মদিনে গিয়ে করোনা আক্রান্ত ৫৫ তারকা

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 5, 2022

নির্মাতা ও প্রযোজক করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠান হবে আর সেখানে বলিউড তরাকারা উপস্থিত থাকবেন না সে-কি হয়। গত ২৫ মে ৫০ বছরে পা রেখেছেন জনপ্রিয় এই নির্মাতা। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে তার জন্মদিনে চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না সেই পার্টিতে, বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখেদের ভিড়ে ও গ্ল্যামারে সেদিনের সন্ধ্যা হয়ে উঠেছিল মোহময়।

বি-টাউনের তরুণ প্রজন্মের তারকা অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, তারা সুতারিয়া, শর্বরী বাগ, খুশি কাপুর থেকে শুরু করে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, শাহীদ-মীরা, রণবীর কাপুর, নীতু সিং, মালাইকা আরোরা, কারিনা, হৃত্ত্বিক-সাবা থেকে শুরু করে বর্ষীয়ান অভিনেত্রী টাবু, জুহি চাওলা, টুইঙ্কল খান্না, সোনালী বেন্দ্রে, মাধুরী দীক্ষিত, রবীনা ট্যান্ডন সহ অনেকে এই পার্টিতে এসেছিলেন।

অতিথি তালিকায় ছিল চার খান, শাহরুখ, সালমন, আমির ও সাইফ আলি। এই জাকজমক পার্টির এক সপ্তাহ যেতে না যেতেই শোনা যাচ্ছে অন্য এক গল্প। ২৫ মে করণ জোহরের পার্টিতে যোগ দেওয়া ৫০ থেকে ৫৫ জন অতিথি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই তালিকায় কারা কারা রয়েছেন সেটা এখনও অস্পষ্ট।

তবে শোনা যাচ্ছে বলিউডের একাধিক শীর্ষ তারকারা রয়েছেন এই কোভিড-১৯ আক্রান্তের তালিকায়। এ বিষয়ে অবগত এক সূত্রের খবর, ‘‌বলিউড থেকে করণ জোহরের একাধিক ঘনিষ্ঠ বন্ধু এই পার্টির পর করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তারা এখনও প্রকাশ করেননি যে তারা করোনা পজিটিভ। এমনকী কার্তিক আরিয়ান, যিনি করণের পার্টিতে যাননি, তারই এক নায়িকার সংস্পর্শে আসার পর করোনায় আক্রান্ত হয়েছেন। ওই নায়িকা করণের পার্টিতে উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ