মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কমছে বন্যার পানি, পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা

রিপোর্টারের নাম : / ৫৭ জন দেখেছেন
আপডেট : May 23, 2022

সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার উপরে থাকলেও, লোকালয়ে ঢুকে পড়া পানি কমতে শুরু করেছে।

তবে কমেনি মানুষের ভোগান্তি। নোংরা আবর্জনা ছড়িয়ে আছে অলি-গলিতে, পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা করছেন দুর্গতরা।

নগরী ও বিভিন্ন উপজেলায় বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের তীব্র সমস্যা দেখা দিয়েছে। সিলেট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বন্যার পানি পান না করতে বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছে।

এদিকে, সুনামগঞ্জেও বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। সুরমা নদীর পানি কমেছে আরও ২০ সেন্টিমিটার। বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ভারি বৃষ্টিপাত বন্ধ হলেও, পানিবন্দি রয়েছে এখনো অনেক এলাকার মানুষ। হাওরের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে জগন্নাথপুরের বেশকিছু এলাকা।


অন্যান্য সংবাদ