মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এ বার রাজনীতির দুনিয়ায় অক্ষয় কুমার?

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

এক গুচ্ছ ছবি তাঁর ঝুলিতে। প্রায় প্রতিটি ছবিতেই সামাজির বার্তা দেওয়ার চেষ্টা করেন অক্ষয়। ছবির পর এ বার কি রাজনীতির দুনিয়ায় নায়ক ‘খিলাড়ি’?

খিলাড়ির সময়টা খারাপ যাচ্ছে ভেবে অনেকে অনুমান করেছিলেন, এবার হয়তো সিনেমার পাশাপাশি রাজনীতিতেও পা রাখবেন অক্ষয়। কিন্তু সে গুড়ে বালি। ছবি যতই ফ্লপ হোক না কেন, যতই ট্রোল হোক না কেন, অক্ষয় থাকবেন বলিউডেই।

অক্ষয়ের হাতে আপাতত কয়েকটি ছবি রয়েছে। শেষ ছবি ‘বচ্চন পাণ্ডে’ ফ্লপ করেছে। আগামীতে রাম সেতু ছবিতে দেখা যাবে তাঁকে‌। এছাড়াও রঞ্জিৎ তিওয়ারির সিন্ডারেলা ছবিতেও অভিনয় করছেন অক্ষয় কুমার।

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। নিজের প্রায় প্রতিটি ছবির মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেন অভিনেতা। ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘এয়ারলিফ্ট’… এমন বহু ছবি তাঁর ঝুলিতে। প্রতিটি ছবিতেই দর্শককে কিছু না কিছু বার্তা দিতে চেয়েছেন নায়ক।

সেখান থেকেই তৈরি হয়েছে নানা প্রশ্নের। তবে কি রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক নায়ক? অভিনেতাদের রাজনীতিতে যোগ দেওয়া এ দেশে নতুন কিছু নয়। শত্রুঘ্ন থেকে কমল হাসন, হেমা মালিনী, জয়া বচ্চন… রাজনীতিতে যোগ দিয়েছেন অনেকেই। এ বার কি সেই তালিকায় যোগ হতে চলেছে অক্ষয়ের নাম? এমন প্রশ্ন উঠে এসেছে বার বার।

মুম্বইয়ে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই প্রশ্নেরই মুখোমুখি হতে হয় অভিনেতাকে। ‘খিলাড়ি’ কিন্তু এই বাউন্সার মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন।

অক্ষয়ের দাবি, “আমি আমার ছবির জগতে খুব খুশি। অভিনয় নিয়ে আনন্দে আছি। আমি চেষ্টা করি আমার ছবির মাধ্যমে দর্শককে কিছু সামাজিক বার্তা দিতে। এমন ছবিই প্রযোজনা করতে চাই। এখনও পর্যন্ত শ’দেড়েক ছবি করেছি। প্রায় প্রতিটি ছবিতেই কোনও না কোনও বার্তা ছিল।”

অক্ষয়ের হাতে এখন এক গুচ্ছ ছবি। ‘রক্ষাবন্ধন’ ছাড়াও রয়েছে ছবির লম্বা তালিকা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে চারটি ছবির। ‘সেলফি’, ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’, ‘মিশন সিন্ড্রেলা’, ‘হেরা ফেরি ৩’।আর কিছু দিন পর মুক্তি পেতে চলেছে ‘রক্ষাবন্ধন’।


অন্যান্য সংবাদ