শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এবার অ্যাম্বারকে বিয়ের প্রস্তাব সৌদি নাগরিকের

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

কিছুদিন আগেই সাবেক স্বামী জনি ডেপের সাথে বিচ্ছেদ হয়েছে অ্যাম্বার হার্ডের। ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। প্রাক্তনের করা মানহানির মামলায় হেরেছেন এই মার্কিন অভিনেত্রী। এবার সৌদি নাগরিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন তিনি।
সাবেক স্বামী,পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলায় হেরেছেন সপ্তাহও পেরোয়নি। এ নিয়ে বিধ্বস্ত অ্যাম্বার হার্ড। এরই মধ্যে এবার বিয়ের প্রস্তাব পেলেন এক সৌদি নাগরিকের কাছ থেকে।

অ্যাম্বারের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঠানো ভয়েস নোটে সৌদি আরবের ওই ব্যক্তি বলেন, ‘অ্যাম্বার… যেহেতু সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আমি ছাড়া তোমার দেখভাল করার কেউ নেই। আমি দেখেছি, কীভাবে কিছু মানুষ তোমাকে বিরক্ত করেছে, তোমার প্রতি তাদের ঘৃণা প্রদর্শন করেছে। এজন্যই আমি তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

ভালোবেসে ২০১৫ সালে ৩০ বছর বয়সের অ্যাম্বার বিয়ে করেছিলেন ৫২ বছরের জনি ডেপকে। মাত্র ১৫ মাস টিকেছিল তাঁদের বিয়ে। এরপর ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে একটি উপসম্পাদকীয় লেখেন অ্যাম্বার হার্ড। সেখানে তিনি অভিযোগ করেন, জনি তাঁকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করেছেন।


অন্যান্য সংবাদ