শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এবার অ্যাপসায় সেরা অভিনেত্রী মনোনীত বাঁধন

নিজস্ব প্রতিবেদক / ৭০ জন দেখেছেন
আপডেট : October 13, 2021

ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুখে আবারও তৃপ্তির হাসি।এবার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। ঢাকাই অভিনেত্রী হিসেবে এটিও কম অর্জন নয়।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির নাম ভূমিকায় দারুণ অভিনয় করায় পুরস্কারের এই দৌড়ে রাখা হয়েছে তাকে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। এবার বসবে অ্যাপসা’র ১৪তম আসর। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশে প্রথম ছবি হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।

কানসৈকতে প্রশংসিত হন বাঁধন। এবার অ্যাপসার মতো বড় আসরে সেরা অভিনেত্রী মনোনয়ন পেলেন। এ বিষয়ে বাঁধন বলেন, অবশ্যই এটা আমার জন্য চমক ও আনন্দের ব্যাপার। এরকম একটা মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ডসে মনোনীত হওয়াটাই বড় বিষয়।

আমি মনে করি, মনোনয়নটা আব্দুল্লাহ মোহাম্মদ সাদই পেয়েছে। তিনিই আমাকে রেহানা হিসেবে দর্শকদের সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। নিজেকে ধন্যবাদ দিচ্ছি, এই দীর্ঘ ধৈর্যের পথে হাঁটতে পেরেছি বলে।

অ্যাপসায় সেরা অভিনেত্রী বিভাগে বাঁধনের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার লিয়া পারসেল (দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন), নিউজিল্যান্ডের এসি ডেভিস (দ্য জাস্টিস অব বানি কিং), ইসরায়েলের আলেনা ওয়াইভি (এশিয়া) এবং রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা-চিস্কাইরি (পুগায়া)।

এদিকে গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সেন্সর বোর্ড সদস্যদের আপত্তি ছাড়াই বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো ‘রেহানা মরিয়ম নূর’। চলছে উৎসবের বাইরে এসে মুক্তির প্রস্তুতি। সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।

 


অন্যান্য সংবাদ