মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এক বিজ্ঞাপনে ১৭০ জন

বিনোদন প্রতিবেদক / ১১৫ জন দেখেছেন
আপডেট : July 5, 2021

খুবই অল্প সময়ের জন্য টিভি পর্দায় হাজির হয় একেকটি বিজ্ঞাপন। কোনোটা আবার মাত্র কয়েক সেকেন্ড। আর এমন একটি কাজের জন্য সেটে উপস্থিত হলো ১৭০ জনের বিশাল বাহিনী।

আকাশ ডিটিএইচের জন্য নতুন এ বিজ্ঞাপন তৈরি করেছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন।

দর্শকদের কাছে যিনি এখন একজন অভিনেতা হিসেবেও নানা নামে পরিচিত।

তবে নিজের মূল কাজ নির্মাণ নিয়ে জীবন বললেন, ‘সর্বশেষ আকাশের বিজ্ঞাপনে আফরান নিশো ও তানজিন তিশাকে নিয়ে কাজ করলেও এবারেরটাতে বড় কোনও তারকা নেই। গল্পই এই বিজ্ঞাপনের তারকা। সম্প্রতি বিশাল আয়োজনে রাজধানীর মেরাদিয়ায় শুটিং করেছি।’

‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’, ‘সিরিয়াস একটা কথা আছে’, ‘আবার তোরা সাহেব হ’সহ ডজন খানেক দর্শকপ্রিয় নাটকের নির্মাতা তিনি। নির্মাণ করেছেন তিন শতাধিক বিজ্ঞাপনচিত্রও।

জানালেন, নতুন বিজ্ঞাপনটিও ভিন্ন গল্পের স্বাদ দেবে। আর এর প্রয়োজনেই ১৭০ জন কলাকুশলী একসঙ্গে কাজ করেছেন। বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেল প্রচারিত হবে।


অন্যান্য সংবাদ