শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

একের পর এক ফ্লপ ছবি, ‘বাহুবলী’ ভাঙিয়েই খাচ্ছেন প্রভাস

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

তেলুগু ইন্ডাস্ট্রিতে প্রভাসের জনপ্রিয়তা অনেকদিন ধরেই। তবে তিনি প‍্যান ইন্ডিয়া স্টার হয়ে ওঠেন ‘বাহুবলী’র পর। বাহুবলীর দুটি ছবির পর জনপ্রিয়তা শিখরে ওঠে প্রভাসের‍। যদিও তারপর থেকে আর একটি ছবিও হিট হয়নি তাঁর। তবুও ওটিটি প্ল‍্যাটফর্মে আসতে রাজি নন প্রভাস। ছবি ফ্লপ হলেও বড়পর্দাতেই থাকতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাস বলেন, “হয়তো ওটিটি (OTT) তে কিছু ছবি রিলিজ করা ভাল। আমার মনে হয় এটা অনেক নিরাপদ সিদ্ধান্ত যদি ছবি নির্মাতাদের মনে হয় যে দর্শকরা ছবিটি হলে গিয়ে দেখার থেকে বাড়িতে বসে দেখা বেশি পছন্দ করবেন। তবে এখন আমার সব ছবিই বড়পর্দার জন‍্য।”

তবে তিনি ডিজিটাল ডেবিউয়ের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি। ভবিষ‍্যতে হয়তো OTT তে আসতে পারেন তিনি। প্রভাস বলেন, “আমি জানি আমাদের সবার উন্নতি করা উচিত, কিন্তু আগামী তিন চার বছর আমি OTT র কথা ভাবছি না। আমার প্রেক্ষাগৃহ আর ওই অভিজ্ঞতাটা ভাল লাগে।”

কিছুদিন আগেই এই একই ধরণের কথা শোনা যায় জন আব্রাহামের মুখে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, OTT প্ল‍্যাটফর্ম তাঁর ভাল লাগে। তবে সেটা শুধু প্রযোজক হিসাবে, অভিনেতা হিসাবে নয়। জন বলেন, প্রযোজক হিসাবে তিনি চাইবেন ডিজিটাল প্ল‍্যাটফর্মে তাঁর আরো ছবি মুক্তি পাক। কিন্তু একজন অভিনেতা হিসাবে তিনি বড়পর্দাতেই থাকতে চান।

এমন সিদ্ধান্তের কারণ কী? জনের স্পষ্ট কথা, মাসে ২৯৯ বা ৪৯৯ টাকা দিয়ে দর্শক বাড়ি বসে তাঁকে দেখবে। এই বিষয়টা তিনি মানতে রাজি নন। উপরন্তু তিনি আরো বলেন, “কারোর বাথরুমে যাওয়ার দরকার পড়লে মাঝপথে আমার ছবি থামিয়ে দিয়ে চলে যাবে, সেটা আমার কাছে খুব বিরক্তিকর। আমি বড়পর্দার নায়ক আর আমি সেখানেই থাকতে চাই। ২৯৯-৪৯৯ টাকা দিয়ে আমাকে পাওয়া যাবে না।”

প্রসঙ্গত, আগামীতে বেশ কিছু ছবিতে দেখা যাবে প্রভাসকে। আদিপুরুষ ছাড়াও ‘সালার’ ছবিতে অভিনয় করবেন তিনি। ছবির পরিচালনা করছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়া এই ছবিতে আর কাকে কাকে দেখা যাবে তা এখনো স্পষ্ট নয়। তবে আগামী বছর গ্রীষ্মে মুক্তি পাবে সালার। এছাড়াও দীপিকা পাডুকোন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে প্রোজেক্ট কে ছবিতেও অভিনয় করবেন তিনি।


অন্যান্য সংবাদ