শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

একই ভবনে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন দিশা-রানী

বিনোদন ডেস্ক / ১০৬ জন দেখেছেন
আপডেট : August 4, 2021

কয়েক কোটি রুপি ব্যয়ে নতুন ফ্ল্যাট কিনলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ও দিশা পাটানি। সম্প্রতি মুম্বাইয়ের খার এলাকায় এই দুই অভিনেত্রী আলাদা আলাদা দুটি ফ্ল্যাট কিনেছেন। ভারতের রিয়েল এস্টেটভিত্তিক ওয়েব সাইট স্কয়ারফিট ইন্ডিয়া ডটকম এসব তথ্য জানিয়েছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রুস্তমজি প্যারামাউন্ট বিল্ডিংয়ের ই উইংয়ের ২৩তলায় অবস্থিত রানীর ১৪৮৫ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি। গত ১৫ জুলাই এর রেজিস্ট্রেশন করেন। এ ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে ৭ কোটি ১২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ১৩ লাখ ২৬ হাজার ৭৬০ টাকা)।

অন্যদিকে একই বিল্ডিংয়ের ১৭তলায় অবস্থিত দিশা পাটানির ১১১৯ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি। গত ১৬ জুন এর রেজিস্ট্রেশন করেন তিনি। এ ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৬৭২ টাকা)। রানী-দিশা দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও পাবেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন অজয় দেবগন। যার মূল্য ৬০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৭০ কোটি ১০ লাখ ২২ হাজার ৭৭৩ টাকা। একই এলাকায় শ্রীদেবী কন্যা জানভি কাপুরও ৩৯ কোটি রূপি মূল্যের একটি ফ্ল্যাট কিনেন।

গত এপ্রিলে মুম্বাইয়ে আন্ধেরিতে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেন অমিতাভ বচ্চন। ৩১ কোটি রুপি মূল্যের এই ফ্ল্যাটটি ৫ হাজার ৭০৪ স্কয়ার ফুটের। ৩৪তলা বিল্ডিংয়ের ২৭ ও ২৮তলা নিয়ে তৈরি হবে অমিতাভের নতুন ঠিকানা। এতে ৬টি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। সানি লিওন একই বিল্ডিংয়ে ১৬ কোটি রুপি মূল্যের একটি ফ্ল্যাট কিনেন।


অন্যান্য সংবাদ