মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এআর সুবিধা এখন ভাইবারে

ডেস্ক রিপোর্ট / ৮৩ জন দেখেছেন
আপডেট : July 1, 2021

মেসেজিং অ্যাপ ভাইবার তাদের ব্যবহারকারীদের অগমেন্টেড রিয়েলিটি (এআর) লেন্সের সুবিধা দিতে স্ন্যাপ ইনকর্পোরেটেড-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। খুব শিগগির নতুন এআর লেন্স ফিচারগুলো উপভোগ করা যাবে ভাইবারে।

স্ন্যাপ দ্বারা চালিত ভাইবার লেন্সগুলো ভাইবার ব্যবহারকারীদেরকে প্রথমবারের মতো এআর-যুক্ত ভিডিও মেসেজিং ও ছবি উপভোগ করার সুযোগ দেবে। বিভিন্ন অ্যানিম্যাল মাস্ক ও ভাইবার ক্যারেক্টার, আন্ডারওয়াটার লেন্স, সিলি ক্যাট ইন্টার‌্যাকশন-সহ ত্রিশটি নতুন লেন্স নিয়ে আসতে যাচ্ছে ভাইবার। প্রতিষ্ঠানটির পরিকল্পনা রয়েছে প্রতিমাসে ৫০ থেকে ৭০টি অতিরিক্ত লেন্স নিয়ে আসার, যার ফলে এ বছরের শেষে অন্তত ৩শ’টি লেন্স নিয়ে আসবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোরও সুযোগ থাকবে ভাইবারের নিজেদের লেন্স তৈরি করার।

ভাইবারে এআর লেন্সগুলো যুক্ত হওয়ার ফলে অ্যাপটির স্টিকার কালেকশনকে হবে আরো উন্নত, যা ব্যবহারকারীদের চ্যাটকেও করবে আরো আনন্দপূর্ণ।

ইনস্ট্যান্ট অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের পারিপার্শ্বিকতার ওপর ওভারলে ইমেজ যুক্ত করতে পারবেন এবং আঙুলের সামান্য ছোঁয়াতেই এআর-এর ক্ষমতাকে উপভোগ করা যাবে। অ্যাপ্লিকেশনের অসংখ্য মাস্কের মধ্য থেকে এক্সপ্রেসিভ মাস্ক ফিচারটির সাহায্যে পছন্দের মাস্ক বেছে নেওয়া যাবে, যেটি মুখের সকল ভঙ্গিমা হুবহু নকল করতে সক্ষম। পাশাপাশি বিউটিফিকেশন ফিচারের মাধ্যমে ছবিতে লিপস্টিক, ব্লাশ এবং চুলের বিভিন্ন রঙ যুক্ত করে নিজের ছবিকে আরো আকর্ষণীয় করে তোলা যাবে।

এর বাইরেও নতুন যুক্ত হওয়া ফিচারগুলোর মধ্যে রয়েছে নজরকাড়া বিভিন্ন ফিল্টার, যার সাহায্যে বন্ধুদের সঙ্গে আড্ডাগুলো আরো জমে উঠবে। কাস্টমাইজড বিটমোজি ফিচারের মাধ্যমে নিজের ইচ্ছে মতো বিটমোজি ক্যারেক্টার যোগ করা যাবে ছবি ও ভিডিওতে।

ভাইবারের সিইও জামেল অ্যাগাউয়া বলেন, ‘আমরা ব্যবহারকারীদের কাছে এআর-এর দুর্দান্ত ক্ষমতা তুলে দিতে চাই এবং বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে যোগাযোগের হাসি-ঠাট্টায় এক নতুন মাত্রা যুক্ত করতে চাই। ভাইবার কেবলমাত্র একটি ম্যাসেজিং অ্যাপ হিসেবেই সীমাবদ্ধ নয়। এটি কেবল একের সঙ্গে অন্যকে যুক্তই করে না, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আনন্দ-বিনোদনময় ও ফলপ্রসূ কন্টেন্টের আদান-প্রদানের মাধ্যমে ব্যবহারকারীরা নিজস্ব কমিউনিটিতে সরব থাকেন।’


অন্যান্য সংবাদ