মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : July 13, 2022
ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার। বুধবার (১৩ জুলাই) এ তথ্য জানায় বিবিসি।

প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে এ মামলা দায়ের করে টুইটার কর্তৃপক্ষ। এই মামলায় টুইটার কেনার চুক্তি বাস্তবায়ন করতে ইলন মাস্ককে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ব্যক্তিগত স্বার্থ পূরণ না হওয়ায় মাস্ক টুইটার এবং এর স্টকহোল্ডারদের প্রতি করা তার চুক্তি বাতিল করেছেন।

এতে আরও বলা হয়, টুইটারের মত একটি প্লাটফরম কেনার চুক্তি সাক্ষরিত হবার পরে ইলন মাস্ক কিভাবে তার মন পরিবর্তন করতে পারে। মাস্ক মনে করেন যে, ডেলাওয়্যার চুক্তি আইন সাপেক্ষে টুইটার কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে, এর কার্যকারিতা ব্যাহত করে স্টকহোল্ডারদের মূল্য নষ্ট করে তিনি চলে যাবেন।

মামলাটিতে আরও উল্লেখ করা হয়, টুইটার এবং এর ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে মাস্ক একটি ‘দীর্ঘ চুক্তি লঙ্ঘন’ করেছে।

শুক্রবার (৮ জুলাই) ৪৪ বিলিয়ন ডলারের টুইটার চুক্তি বাতিলের ঘোষণার পরই মামলা করার সিদ্ধান্ত নেয় টুইটার।

টুইটারের পক্ষ থেকে ফেক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে ইলন মাস্ক এ চুক্তি বাতিলের ঘোষণা দেন। এ ছাড়াও, টুইটার চুক্তির একাধিক বিধান লঙ্ঘন করেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলর শুক্রবার বিকালে এক টুইট বার্তায় জানান, টুইটার বোর্ড নিয়ম অনুযায়ী মাস্কের এমন সিদ্ধান্ত মেনে নিবে। তবে এ বিষয়ে তারা আইনি প্রক্রিয়ায় হাটার ঘোষণা দিয়েছে।

চুক্তিপত্র অনুযায়ী টুইটার কেনার সিদ্ধান্ত থেকে মাস্ক বেরিয়ে গেলেও জরিমানা স্বরূপ টুইটারকে এক বিলিয়ন ডলার অর্থ পরিশোধ করতে হবে।


অন্যান্য সংবাদ