রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ইরাকে বিমান হামলা চালাল তুরস্ক, নিহত ২

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 15, 2022
ইরাকে বিমান হামলা চালাল তুরস্ক, নিহত ২

ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সিনজারে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। নিরাপত্তা সূত্র জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সাইট লক্ষ্য করে চালানো এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। খবর আল আরাবিয়ার।

তারা বলছে, একটি গোয়েন্দা সদরদপ্তরকে লক্ষ্য করে একটি হামলা চালানো হয়। অন্য হামলাটি একটি কাউন্সিল ভবন আঘাত করে। এতে কাছাকাছি দোকানগুলোর ক্ষতি হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে ঘন ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা যায়। এ সময় মানুষজনকে রাস্তায় দৌঁড়ে পালাতে দেখা যায়। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওগুলো যাচাই করতে পারেনি।

পিকেকে এবং সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়ার জঙ্গিদের বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ায় দীর্ঘদিন ধরে তুর্কি অভিযান চলছে। এই দু’টি গ্রুপকেই আঙ্কারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

তুরস্ক নিয়মিতভাবে উত্তর ইরাকে বিমান হামলা চালায় এবং তাদের আক্রমণকে সমর্থন করার জন্য কমান্ডো পাঠিয়েছে দেশটি। গত এপ্রিলে বাগদাদ আঙ্কারাকে তার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠায় এবং ইরাকি ভূখণ্ড থেকে তার সব বাহিনী প্রত্যাহারের আহ্বান জানায়।


অন্যান্য সংবাদ