শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে অনুভূত হয় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের মান্না শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে এবং কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে।

জাকার্তা নগরী থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত মান্না শহরটি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিপিএনবি এক বিবৃতিতে জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি দুই থেকে ছয় সেকেন্ড স্থায়ী ছিল। সুমাত্রার দক্ষিণ উপকূল বরাবর এর প্রভাব অনুভব করেছেন বাসিন্দারা।


অন্যান্য সংবাদ