শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদের দিন ভারী বৃষ্টিপাতের সম্ভবনা

রিপোর্টারের নাম : / ১৯৩ জন দেখেছেন
আপডেট : June 27, 2023

মাঝে কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা কমলেও ফের বাড়ছে কালো মেঘের আনাগোনা। আবহাওয়া অফিস বলছে, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বাড়বে।

ফলে ঈদের দিন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে। তবে অন্যান্য স্থানে রোদ-বৃষ্টির খেলা থাকবে।

বর্ষণও হবে কম।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের দিন ও তার পরে সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হবে। তবে ঢাকাসহ মধ্যাঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে। এক্ষেত্রে মাঝারি ধরনের একটানা বৃষ্টিপাতও হতে পারে। তবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত হবে না। ঢাকাসহ মধ্যাঞ্চলে যখন বৃষ্টি হবে না, তখনও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। অন্যান্য স্থানে রোদের দেখাই বেশি মিলবে। আবহাওয়ার এ অবস্থা আগামী ২ জুলাই পর্যন্ত বজায় থাকবে। এরপর ফের তাপমাত্রা বাড়বে।

ওমর ফারুক বলেন, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার।


অন্যান্য সংবাদ