শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদের দিন মুষলধারে বৃষ্টির সম্ভাবনা!

রিপোর্টারের নাম : / ১৯৩ জন দেখেছেন
আপডেট : June 27, 2023

এবার কোরবানির ঈদ পড়ায় সবারই কৌতূহল, ঈদের দিনও কি এমন বৃষ্টি হবে?

দেশে আগামী বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, ঈদের দিন সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে দেশের মধ্যাঞ্চল, অর্থাৎ ঢাকা ও তার আশপাশের অঞ্চল যেমন ফরিদপুর, পাবনা ও কুমিল্লায় বৃষ্টির পরিমাণ বেশি হবে। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টি কম থাকবে।

ঈদে বৃষ্টির পাশাপাশি গরমও থাকবে কিনা– এমন প্রশ্নে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঈদের দিন দেশের কোথাও অস্বাভাবিক তাপমাত্রা থাকবে না।

রাজধানীতে ঈদের দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

তিনি বলেন, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি কিছুটা কমে আসবে। তবে রাজশাহী ও রংপুর অঞ্চলেও কিছুটা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মূলত লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


অন্যান্য সংবাদ