শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আগস্টে ৩৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে

রিপোর্টারের নাম : / ২২৭ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

আগস্ট মাসে সারাদেশে ৩৫ দশমিক শূন্য-নয় শতাংশ কম বৃষ্টি হয়েছে। আর এজন্যই সারা দেশে বেশি গরম অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ১৫ হাজার ৬৪ মিলিমিটার। সেখানে ৩০ আগস্ট পর্যন্ত রেকর্ড হয়েছে ৯ হাজার ৬৫৯ মিলিমিটার।

বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত না হওয়ায় বৃষ্টিপাত কম হয়েছে। জুলাই মাসেও ৪২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়।

ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, চুয়াডাঙ্গা, যশোর ও বরিশালের জেলাগুলোতে বইছে মৃদু তাপপ্রবাহ। মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় না হওয়ায় এ তাপপ্রবাহ আরও দুইদিন থাকবে।

তবে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়াও তেঁতুলিয়ায় ৪৪, রাজারহাটে ৩৩, ডিমলায় ২১ ও রংপুরে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অফিস জানায়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।


অন্যান্য সংবাদ