শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইঞ্জিনে ত্রুটি: নাসার পরীক্ষামূলক চন্দ্রাভিযান বাতিল

রিপোর্টারের নাম : / ৩১৮ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

ইঞ্জিনে জ্বালানি ট্যাংকে ছিদ্র থাকার কারণে রকেট উৎক্ষেপণ শেষ মুহূর্তে বাতিল করা হয়। ত্রুটি টের পেয়ে উৎক্ষেপণ নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত কর্মকর্তারা সাথে সাথে ট্যাংকটি বন্ধ করে দেন।

এর আগে নতুন চন্দ্রযান স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটের প্রথম পরীক্ষামূলক অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেছিলো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা-নাসা। ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে মহাকাশ যানটি উৎক্ষেপণ করার কথা ছিলো।

উপকূলে বজ্রপাতের কারণে ইতোমধ্যে তাদের ঘণ্টাখানেক দেরি হয়ে যায়। এরপর ফের পুরো প্রক্রিয়া চালু করলে অ্যালার্ম বেজে ওঠায় আবারও তাদের থামতে হয়।

মহাকাশ সংস্থাটির দাবি ৩২২ ফুট এই রকেটটি এপর্যন্ত নাসার তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট। এমনকি ‘স্যাটার্ন ভি’ নামের যে রকেটটিতে করে অর্ধ শতাব্দী আগে নভোচারীরা চাঁদে গিয়েছিল সেটির চেয়েও শক্তিশালী।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার স্বামীর সাথে ফ্লোরিডার অরল্যান্ডোতে এসেছিলেন নতুন ইতিহাসের সাক্ষী হতে। কিন্তু উৎক্ষেপণে বাধা পড়ায় তাদের যাত্রা বাতিল করতে হয়।

জানা যায়, আগামী ২ ও ৫ সেপ্টেম্বর পরবর্তী উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা আছে। সূত্র: এপি, দ্য গার্ডিয়ান


অন্যান্য সংবাদ