মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আসছে জেমসের নতুন গান

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : August 25, 2022
আসছে জেমসের নতুন গান

জেমস ভক্তদের জন্য সুখবর। জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস নতুন আরেকটি গান নিয়ে আসছেন। জানা গেছে, এক মাসের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে। এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে গানটি নিয়ে প্রচারণা শুরু হয়ে গেছে।

দেশের ব্যান্ড মিউজিকের অবিস্মরণীয় এক উন্মাদনার নাম জেমস। তার গান মানেই শ্রোতাদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস আর সীমাহীন উল্লাস। ভালোবেসে ভক্তরা তাই ‘গুরু’ বলে ডাকেন তাকে।

এই সংগীতশিল্পী দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। সিনেমায় প্লেব্যাক করেছিলেন বটে। তবে ভক্তদের কাছে জেমস মানে তো সেই চিরচেনা অডিও-মৌলিক গান। দীর্ঘ সেই বিরতির অবসান ঘটে গত ঈদে। ‘আই লাভ ইউ’ শিরোনামে নতুন গান উপহার দেন তিনি। সেই রেশ কাটতে না কাটতে আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জেমস। জানা গেছে, মাস খানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে।

গানটি নিয়ে জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কেবল প্রচারণা শুরু হয়েছে। তবে গান প্রকাশ হতে মাস খানেক সময় লাগবে। এর চেয়ে বেশি কিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেই বিস্তারিত জানাবেন।

গত ঈদে প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ভিডিওতে ছিল তার বিখ্যাত কিছু গানের ভাবার্থের দৃশ্যায়ন। ইউটিউবে গানটির ভিউ ৪০ লাখ ছাড়িয়েছে।


অন্যান্য সংবাদ