মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আলিয়া ভাটের এক সন্তানের সাথে আরেকটা ফ্রি!

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : July 18, 2022

মা হতে চলেছেন আলিয়া ভাট, এ খবর প্রকাশ‍্যে আসা মাত্রই খুশির জোয়ারে ভাসছেন অনুরাগীরা। রণবীর কাপুর বাবা হওয়ার ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছেন। আলিয়াও শুটিং সামলে আপাতত অন্তঃসত্ত্বাকালীন বিরতিতে রয়েছেন। ‘রণলিয়া’ জুটি দুজনেই ব‍্যস্ত নতুন নতুন ছবির শুটিংয়ে। এর মাঝেই রণবীরের দেওয়া এক নতুন খবরে গুঞ্জন আরো বেড়েছে।

এই মুহূর্তে ‘শামশেরা’ ছবির প্রচারে ব‍্যস্ত রয়েছেন অভিনেতা। বিভিন্ন সাক্ষাৎকারে আসন্ন ছবির পাশাপাশি রণবীরের পিতৃত্বের ব‍্যাপারেও নানান কথাবার্তা চলছে। এমনি এক সাক্ষাৎকারে অভিনেতার একটি মন্তব‍্য জল্পনা উসকে দিয়েছে।

আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে দুটি সত‍্যি আর একটি মিথ‍্যে কথা বলতে বলা হয়েছিল। কিছুক্ষণ ভেবে রণবীর বলেন, “আমি যমজ সন্তানের বাবা হতে চলেছি। আমি একটি বড় পৌরাণিক ছবির অংশ হতে চলেছি আর আমি কাজ থেকে একটা বড় বিরতি নিতে চলেছি।”

এরপরেই নেটিজেনরা ধন্দে পড়েছেন। ব্রহ্মাস্ত্র ছবিতে যে পৌরাণিক কাহিনির ছোঁয়া থাকবে তা অনেক আগে থেকেই জানা। অর্থাৎ এটা সত‍্যি। কিন্তু অন‍্য দুটো মন্তব‍্যের মধ‍্যে কোনটা মিথ‍্যে? নেটিজেনরা একরকম নিশ্চিত, কাজ থেকে এত তাড়াতাড়ি কোনো বিরতি রণবীর নেবেন না। উপরন্তু তিনি চার বছর পর বড়পর্দায় ফিরছেন। তার মানে দাঁড়াল রণবীর আলিয়া যমজ সন্তানের বাবা হচ্ছে এটাই সত‍্যি।

আলিয়া অবশ‍্য সম্প্রতি হলিউড ডেবিউ প্রোজেক্টের শুটিং সেরে দেশে ফিরেছেন। এখন কিছুদিন বিরতিতে থাকবেন তিনি। সম্ভবত সন্তানের জন্ম দিয়ে তারপরেই আবার কাজে ফিরবেন আলিয়া। রকি অউর রানি কি প্রেম কাহানির শুটিং কিছুটা বাকি রয়েছে, সেটা সারবেন বলে খবর।


অন্যান্য সংবাদ