শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আর অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে না নয়নতারাকে

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

ভারতের দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা সাত বছরের প্রেমিককে বিয়ে করে ‌‘এক অন্য’ সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে তাকে আর অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে না।

গত ৯ জুন তামিল নাড়ুর মহবালিপুরামে দীর্ঘ সময়ের প্রেমিক ও জনপ্রিয় চিত্রনির্মাতা বিগনেশ শিবনকে বেশ ঘটা করে বিয়ে করেছেন তিনি। বিয়ের পরের সময়টা দারুণ উপভোগ করেছেন এই লেডি সুপারস্টার। বিবাহিত জীবন পুরোদমে উপভোগ করতে চান বলেও জানা যায়।

আর এই কারণে তিনি আর কোনো অন্তরঙ্গ দৃশ্য না করার সিদ্ধান্ত নিয়েছেন । তাই তাকে আর কোনো নায়কের সঙ্গে রুপালি পর্দায় ঘনিষ্ঠ হতে দেখা যাবে না।

বিয়ের বিরতি ভেঙেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। ‘জওয়ান’ সিনেমা দিয়ে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো কাজ করবেন নয়নতারা। এই ছবির জন্য তাকে হয়তো বা ‘নো-ইন্টিমেট’ চুক্তিপত্র বানাতে হতে পারে। তবে শাহরুখ পর্দাতে সাধারণত ঘনিষ্ঠ দৃশ্য থেকে দূরে থাকেন।


অন্যান্য সংবাদ