রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পূজা চেরি!

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

গত ঈদে ‘গলুই’ ও ‘শান’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির। এবার শোনা যাচ্ছে, নতুন প্রোজেক্টের মিটিং করতে আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পূজার নতুন ছবির প্রযোজক আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ী। ওই প্রযোজক আগেও দুটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সব কিছু ঠিক থাকলে আমেরিকায় উড়াল দেবেন পূজা। সেজন্য অবশ্য ভিসা ও আনুষঙ্গিক কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে।

এও জানা যায়, শাকিব খান হতে পারেন পূজার নতুন ছবির নায়ক। আমেরিকায় বসে ওই প্রযোজক এমন প্রস্তুতিই নিচ্ছেন।

আমেরিকায় থাকা ওই প্রযোজক বড় বাজেটের একটি সিনেমা নির্মাণ করতে চাইছেন। ঢালিউডের বেশ কয়েকজন চিত্রনায়িকার সঙ্গে তার সেই সিনেমার ব্যাপারে কথা হয়। কিন্তু শেষ পর্যন্ত পূজার সঙ্গেই সখ্যতা হয় তার।

এদিকে পূজা আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিলেও সিনেমার শুটিং বাংলাদেশেই হবে এমনটা জানা যায়। কারণ সেখানে পুরো সিনেমার শুটিং খরচ অনেক বেশি হবে। সেজন্য গান ও সামান্য কিছু দৃশ্যধারণ হতে পারে আমেরিকায়। সিনেমার বেশির ভাগ শুটিং হবে বাংলাদেশেই।

এ ব্যাপারে পূজার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকী তার মায়ের নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেনি।


অন্যান্য সংবাদ