শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আমার পেজে অপ্রীতিকর কিছু পেলে বিভ্রান্ত হবেন না: মাহি

বিনোদন প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : August 28, 2021

ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি সোশ্যাল মিডিয়ায় সরব। নিয়মিত পোস্ট করে নিজের অবস্থান জানান দেন। কিন্তু হঠাৎ করেই তার ভেরিফায়েড ফেইসবুক পেজটি বেহাত হয়ে যায়। গতকাল (২৭ আগস্ট) রাত থেকেই এটি তার নিয়ন্ত্রণে নেই বলে জানান মাহি।

মাহিয়া মাহি বলেন, গতকাল রাত থেকে পেজে আর ঢুকতে পারছি না। মনে হচ্ছে হ্যাক করা হয়েছে। পেজটি উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে হ্যাকার কোনো অপ্রীতিকর কিছু পোস্ট করলে বিভ্রান্ত না হওয়ার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদের অনুরোধ করছি। আজকের মধ্যে পেজটি ফেরত না পেলে থানায় জিডি করবো।

এর আগেও একবার মাহির ফেইসবুক পেজ হ্যাক হয়েছিল। তখন মাহি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তার ফেসবুক পেজ ভূত চালায়। মাহিয়া মাহি বর্তমানে ‘মাফিয়া’ ওয়েব সিরিজে অভিনয় করছেন। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মাহির। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।


অন্যান্য সংবাদ