মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আমাকে নিয়ে ট্রল হয়, এটা এনজয় করি: অপু বিশ্বাস

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : June 4, 2022
আমাকে নিয়ে ট্রল হয়, এটা এনজয় করি: অপু বিশ্বাস
আমাকে নিয়ে ট্রল হয়, এটা এনজয় করি আমি: অপু বিশ্বাস (ভিডিও)

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। জনপ্রিয়তা কিংবা খ্যাতির কারণে কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকারও হতে হয় তাকে। তবে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। বরং ট্রলের বিষয়টি এনজয় করেন অপু বিশ্বাস।

সোশ্যাল মিডিয়ায় ট্রল করার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ট্রল আমাকে নিয়েই করবে। এটা তাকে নিয়েই করা হয়, যাকে মানুষ চিনে। আমার পরিবারের কোনো সদস্য বা অন্য কাউকে নিয়ে ট্রল করা হলে তা সেভাবে দেখা হবে না। হয়তো গুটি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

ব্লকবাস্টার হিট ‘নিঃশ্বাস আমার তুমি’ সিনেমার এই নায়িকা বলেন, আমার কাছে মনে হয়— যারা অনেক বেশি ভালো কাজ করছে তাদের নিয়ে ট্রল হয়। আর এটা আমি এনজয় করি। এই ট্রলের মধ্য দিয়ে যদি আমার কোনো ভুল থাকে তা সংশোধন করার চেষ্টা করি আমি। এছাড়া যারা আমাকে নিয়ে নেগেটিভ লেখালেখি করে তাদেরও ধন্যবাদ জানাই। কেননা, তারা নেগেটিভ না লিখলে আমি পজিটিভ কিছু খুঁজে পেতাম না।

প্রয়াত কিংবদন্তি নায়ক রাজ্জাকের বিষয়ে এই চিত্রনায়িকা বলেন, আংকেল (রাজ্জাক) বলতেন, চিত্রনায়িকা মানে (অর্থ) তুমি জানো, আমরা সাদা-কালো স্ক্রিনে কাজ করেছি। তুমি খুব বেশি মেকআপ নেবে না। আংকেলের কাছ থেকে আমি কিছু কিছু টিপস নেতাম। তাকে বলতাম, আংকেল আমি মেকআপ নেব না তা আপনি জানতেন কি করে? তিনি বলতেন, আমি শুধু নায়ক না, নায়িকাদের সৌন্দর্যও ফলো করি।

অপু বিশ্বাস আরও বলেন, আংকেল খুব শেখাতেন। মেকআপ ও অভিনয় সব বিষয়ে পরামর্শ দিতেন। আমি আগে রোমান্টিক কি তা বুঝতাম না। এই অ্যাক্টিংয়ের ডায়ালগ কিভাবে ডেলিভারি দিতে হয় তা জানতাম না। তিনি আমাকে বুঝিয়েছেন। আসলে তিনি আংকেল তো ছিলেন না, বাবা ছিলেন।

সম্প্রতি ঢালিউড কুইন অভিনেত্রী ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈষা খা’ সিনেমার শুটিং শেষ করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী।


অন্যান্য সংবাদ