শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আবেদনময়ী লুকে ঋতুপর্ণার নাচ, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক / ৬২ জন দেখেছেন
আপডেট : August 30, 2021

ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ‌্যম দারুণ সরব এই নায়িকা। প্রায়ই নিত্যনতুন নিজের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। তার পোস্ট করা একটি নাচের ভিডিও নজর কেড়েছেন নেটিজেনদের!

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়—ঋতুপর্ণার পরনে নীল রঙের শর্ট প‌্যান্ট ও লাল রঙের জ্যাকেট। ব‌্যাকগ্রাউন্টে বাজছে মিউজিক। আর তার সঙ্গে নাচছেন এই অভিনেত্রী। আবেদনময়ী এই লুক নেটিজেনদের নজর কেড়েছে। যা এখন অন্তর্জালে ভাইরাল। অনেকে তার লুকের প্রশংসাও করছেন।

অন‌্যদিকে কটাক্ষ করেও মন্তব‌্য করছেন নেটিজেনদের বড় একটি অংশ। একজন লিখেছেন—‘মেয়ে বড় হচ্ছে আর আপনার কাপার ছোট হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘বয়স কোনো ব্যাপার না। কারণ আপনি এখনো শরীর প্রদর্শন করেন। সত্যিই এটি ভালো। আপনার কাছ থেকে এটাই চাই!’ অপর্ণা সরকার নামে একজন লিখেছেন, ‘কী বাজে দেখাচ্ছে!’ তবে নেটিজেনদের বিরূপ মন্তব‌্যে মোটেও বিচলিত নন এই নায়িকা।

বর্তমানে হিমাচল প্রদেশে অবস্থান করছেন ঋতুপর্ণা। সেখানে তার পরবর্তী সিনেমার শুটিং নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন তিনি। আর শুটিংয়ের অবসরে এই ভিডিও ধারণ করেন ঋতুপর্ণা।


অন্যান্য সংবাদ