মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আবারও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমনি

বিনোদন প্রতিবেদক / ৯৪ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

আবারো সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন চিত্র নায়িকা পরীমনি। সম্প্রতি ‘হোপ ফর চেঞ্জ ফাউন্ডেশন’-এর মাধ্যমে রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত অন্তত পাঁচশত শিশুদের সহযোগিতা করেছেন তিনি।

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিম বলেন, ‘আমাদের সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরীমনি আপু পাঁচশত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি এও বলেছেন, প্রয়োজনে আবারো সহযোগিতা করবেন তিনি।’

পরীমনি এখন ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। চলতি মাসে এ সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হবে।


অন্যান্য সংবাদ