রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

আদালতে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পরীমনির

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

মাদক মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পেয়েছেন পরীমনি । শারীরিক অসুস্থতাজনিত কারণে হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন তিনি। বৃহস্পতিবার (২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ তার আবেদন মঞ্জুর করেন।

গত ১২ মে পরীমনি হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করে এ বিষয়ে শুনানির জন্য ২ জুন ধার্য করেছিলেন। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সকাল ১০টায় আদালতে হাজিরা দেন পরীমনি। এদিন মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানকে জেরা করেন পরীমনির আইনজীবী। জেরা শেষে আগামী ১৯ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত। ১২ মে সকাল ১০টা ১৪ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমনি হাজিরা দেন। ওইদিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে সেদিন আদালতে কোনো সাক্ষী উপস্থিত হননি। অন্যদিকে পরীমনির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন।

২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরদিন গত ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করে।


অন্যান্য সংবাদ