বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন নুসরাত ফারিয়া আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভবনা সড়ক-মহাসড়কে কাঠামোগত বড় পরিবর্তন, তবুও ৮ বছরে ৫৭ হাজার মৃত্যু সৌদিতে নতুন হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম বাংলাদেশিসহ ৭২১ বিদেশিকে ফেরত পাঠাল কম্বোডিয়া ডিভি-২০২৭ চালু, বাংলাদেশিদের সুযোগ অনিশ্চিত?

আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক / ১৬ জন দেখেছেন
আপডেট : October 22, 2026
আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

হলিউডের তুমুল জনপ্রিয় তারকা টম ক্রুজ। চার দশকেরও বেশি সময় ধরে আছেন অভিনয়ে। মাতিয়ে রেখেছেন বিশ্ব সিনেমার দর্শককে। অস্কারে মনোনয়ন পেলেও জেতা হয়নি। তবে গত বছর তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হয়েছে।

এবার টম ক্রুজের জীবনে আরেকটি বড় অর্জন যুক্ত হচ্ছে। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে তাকে। এটি চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানজনক স্বীকৃতি।

আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেবে প্রতিষ্ঠানটি। এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, ‘টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি নিজের প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। তার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে প্রবল বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘সিনেমার প্রতি এই ভালোবাসাই তাকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার হাতে তুলে দিতে পারা আমাদের জন্য সম্মানের।’

১৯৮১ সালে শুরু হয়েছিল টম ক্রুজের অভিনয়জীবন। তার অভিনীত সিনেমার আয়ের পরিমাণ ছাড়িয়েছে ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। ‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সিনেমাগুলো তাকে বানিয়েছে আন্তর্জাতিক তারকা।


অন্যান্য সংবাদ