বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ খুঁজে বের করতে সরকার ব্যর্থ: সিপিবি ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভবনা নেই: স্পিকার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি পারস্য উপসাগরে একযোগে ৪ জাহাজে হামলা ইরানের জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি: ইশরাক হোসেন নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন নুসরাত ফারিয়া আজীবন এএফআই সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ সাইবার হামলার শঙ্কা, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ সাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভবনা সড়ক-মহাসড়কে কাঠামোগত বড় পরিবর্তন, তবুও ৮ বছরে ৫৭ হাজার মৃত্যু সৌদিতে নতুন হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম বাংলাদেশিসহ ৭২১ বিদেশিকে ফেরত পাঠাল কম্বোডিয়া ডিভি-২০২৭ চালু, বাংলাদেশিদের সুযোগ অনিশ্চিত?

বাংলাদেশিসহ ৭২১ বিদেশিকে ফেরত পাঠাল কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ২০ জন দেখেছেন
আপডেট : October 22, 2026
বাংলাদেশিসহ ৭২১ বিদেশিকে ফেরত পাঠাল কম্বোডিয়া

অবৈধ অভিবাসন ও আন্তঃদেশীয় অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে কম্বোডিয়া সরকার। এর অংশ হিসেবে মাত্র ১০ দিনের অভিযানে বাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

বহিষ্কৃতদের মধ্যে ৯৫ জন নারী। তাদের মধ্যে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে চীনা ও ইন্দোনেশীয় নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কম্বোডিয়ার সংবাদমাধ্যম খেমার টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালিত হয় উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখার নির্দেশনায়। অভিবাসন বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সোক ভেসনার তত্ত্বাবধানে তদন্ত ও পদ্ধতি বিভাগ বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করে।

বহিষ্কৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, চীন, বাংলাদেশ, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, জাপান, ঘানা, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, মিয়ানমার, ফ্রান্স, লাইবেরিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৯০ জন চীনা নাগরিককে বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয়। একই অভিযোগে ৩৫৫ জন ইন্দোনেশীয় নাগরিককে টেকো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বহিষ্কার করা হয়েছে।

অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়া, জাল নথি ব্যবহার, পাসপোর্ট ছাড়া অবস্থান, অপহরণ ও চাঁদাবাজি, ভুয়া ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক কারবার এবং অবৈধভাবে কাজ করার মতো অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্ত তল্লাশিচৌকিসহ বিভিন্ন পথ দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জানিয়েছেন, দেশটিকে অপরাধ ও অনলাইন প্রতারণার কেন্দ্র হতে দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তা রক্ষায় অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যতিক্রম ছাড়াই ব্যবস্থা নেওয়া এবং তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তিনি। তথ্যসূত্র: খেমার টাইমস


অন্যান্য সংবাদ