বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

দুর্গাপূজার সাজে নজর কাড়লেন বলিউড-টলিউডের তারকারা

বিনোদন ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : October 20, 2026
দুর্গাপূজার সাজে নজর কাড়লেন বলিউড-টলিউডের তারকারা

দুর্গাপূজা মানেই যেন নতুন পোশাক, জমকালো সাজ, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার আনন্দ আর প্রিয়জনদের সঙ্গে উৎসবের মুহূর্ত। সেই উৎসবের আমেজে মেতে উঠেছেন বলিউড ও টালিউডের তারকারাও। কেউ সেজেছেন ঐতিহ্যবাহী শাড়িতে, কেউ ভাগ করে নিয়েছেন পুরোনো দিনের স্মৃতি, আবার কেউ হাজির হয়েছেন পূজার উদ্বোধনী অনুষ্ঠান ও নতুন সিরিজের প্রিমিয়ারে। সব মিলিয়ে তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে দুর্গাপূজার আয়োজন।

ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীকে ঘিরে উৎসবের আনন্দে মেতে ওঠেন দুই বাংলার জনপ্রিয় তারকারা। বলিউড অভিনেত্রী কাজল থেকে শুরু করে টালিউডের স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবার সাজ ও উদ্‌যাপনেই ছিল পূজার ছোঁয়া।

মুম্বাইয়ের জুহু রোডের সান্তাক্রুজ পশ্চিমে এসএনডিটি উইমেনস ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসেছে ৮০তম নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা। সেখানে মহাষষ্ঠীর আয়োজনে রাজকীয় কমলা শাড়িতে হাজির হন কাজল। দুর্গাপ্রতিমার সামনে মা তনুজা ও বোন তানিশার সঙ্গে তাকে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায়।

টালিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত ষষ্ঠীর সকালে লাল পাড়ের সাদা শাড়িতে ধরা দেন। অন্যদিকে স্বস্তিকা মুখোপাধ্যায় বেছে নেন গোলাপি শাড়ি ও নীল কারুকাজ করা ব্লাউজ। ঐতিহ্যবাহী সাজে তার উপস্থিতি ছিল নজরকাড়া।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অবশ্য পূজার আনন্দের পাশাপাশি ফিরে দেখেছেন শৈশবের দিনগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো কাজের একটি ভিডিও ভাগ করে তিনি লিখেছেন, শৈশবের ছোট ছোট মুহূর্তই একসময় জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে ওঠে। নির্ভার দিন, হাসি, খুনসুটি আর অকারণ আনন্দ সেসব স্মৃতি কখনো পুরোনো হয় না।

কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে পূজার উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কৈলাশ খের। প্লেব্যাক গায়ক শানও নবরাত্রি উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। সবুজ পোশাকে নিজের একটি ছবি প্রকাশ করে তিনি উৎসবের আনন্দ ভাগ করে নেন।

পূজার আনন্দে যোগ হয়েছে নতুন সিরিজের প্রিমিয়ারও। ‘একেন বাবু’ সিরিজের প্রিমিয়ারে হাজির হন সুহোত্র মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী ও সোমক ঘোষ।

এদিকে অভিনেত্রী পায়েল সরকার ফিরোজা-নীল রঙের পোশাক ও ফুলেল ওড়নায় সেজেছিলেন। অন্যদিকে ‘সংসারের সংকীর্তন’-এর পূজাবিশেষ পর্বের শুটিংয়ে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় মানালি মনীষা দেকে।

সব মিলিয়ে পূজার সাজ, স্মৃতিচারণ, গান আর তারকাদের মিলনমেলায় উৎসবের প্রথম দিন থেকেই জমে উঠেছে বলিউড ও টালিউডের দুর্গাপূজা উদ্‌যাপন।


অন্যান্য সংবাদ