বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায়

বিনোদন ডেস্ক / ২৪ জন দেখেছেন
আপডেট : October 21, 2026
ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায়

দুর্গাপূজার বিদায়ের দিনে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উৎসবের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে ঢাকের তালে নাচের পাশাপাশি সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ ও সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।

সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ। সেখানেই বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় শাওনকে।

এ সময় নিজের অনুভূতি জানিয়ে শাওন বলেন, ‘আমরা বন্ধু ঈদের দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’

আজ বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়া হবে বলে জানা গেছে।


অন্যান্য সংবাদ