মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অ্যাপেলের আইফোন ১৩ আসছে কবে ?

ডেস্ক রিপোর্ট / ১১২ জন দেখেছেন
আপডেট : September 10, 2021

সাধারণত প্রতি বছরের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। ২০১২ সাল থেকে এ ধারাবাহিকতা ধরে রেখেছে টেক জায়ান্ট কোম্পানিটি। তবে করোনা মহামারির কারণে ব্যতিক্রম ঘটে গত বছর। সে বছর সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবর মাসে আইফোন ১২ উন্মোচন করা হয়।

এ বছর আইফোন ১৩ উন্মোচনের নির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম সিনেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইভেন্ট আয়োজন করতে পারে অ্যাপল। এদিকে ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, করোনা মহামারির কারণে গত বছরের মতো এবছরও অ্যাপলের নতুন আইফোন উন্মোচন ইভেন্ট ভার্চৃুয়ালি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। বিশ্লেষকদের ধারণা, এই ইভেন্টে আইফোন ১৩, এয়ারপড ৩ এবং অ্যাপল ওয়াচ ৭-এর দেখা মিলতে পারে। এছাড়া বছরের শেষ দিকে আইপ্যাড ৬ মিনি এবং নবম প্রজন্মের আইপ্যাড উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

চলতি বছর ইতিমধ্যে অ্যাপলের দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এপ্রিল মাসে আয়োজিত প্রথম ইভেন্টে নতুন আইপ্যাড আপগ্রেড, কালারফুল আইম্যাক, এয়ারট্যাগ ট্রাকার, পার্পল কালারের আইফোন ১২ সহ আরো বেশ কিছু পণ্য দেখা গেছে। এর দুই মাস পর অনুষ্ঠিত হয় অ্যাপলের বার্ষিক ডেভেলপার ইভেন্ট। এখানে আইওএস১৫-এর প্রথম ঝলক, ম্যাকওএস ১২, ওয়াচওএস ৮ এবং আইপ্যাড ওএস১৫ উন্মোচন করা হয়।

প্রতি বছর অ্যাপল সাধারণত স্প্রিং, সামার ইভেন্ট ছাড়াও একাধিক ফল ইভেন্ট আয়োজন করে থাকে। ফল ইভেন্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আয়োজিত হয়। সেপ্টেম্বর মাসে মূলত নতুন আইফোন ও অ্যাপল ওয়াচ-এর আপগ্রেড এবং অক্টোবরে ম্যাক ও আইপ্যাড নিয়ে আসে প্রতিষ্ঠানটি।

নতুন যা আনতে পারে অ্যাপল

ইতিমধ্যে অনুষ্ঠিত দুটি ইভেন্টে বেশ কিছু হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেড উন্মোচন করেছে অ্যাপল। বাজার বিশ্লেষকদের মতে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সম্ভবত আইফোন ১৩, অ্যাপল ওয়াচ ৭, এয়ারপড ৩, আইপ্যাড মিনি ৬, অ্যাপলের এম১ চিপ সমৃদ্ধ বড় আইম্যাক, নতুন ম্যাকবুক প্রো এবং ম্যাক প্রো’র দেখা মিলতে পারে। গুঞ্জন রয়েছে, ম্যাক প্রো-তে থাকবে অ্যাপলের এম১ চিপ। এছাড়া চলতি বছর আমাজন ইকোর প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন স্মার্ট স্পিকার, বিল্ট-ইন সাউন্ডবার সহ অ্যাপল টিভি এবং এআর/ভিআর হেডসেটের মতো সম্পূর্ণ নতুন ধরনের পণ্য নিয়ে আসতে পারে অ্যাপল।

আইফোন অ্যানালিস্ট মিং-চি কুও জানিয়েছেন, আইফোন ১৩ সিরিজ ৪ মডেলে উন্মোচন করা হতে পারে। আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ ম্যাক্স।


অন্যান্য সংবাদ