শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অভিমানের পাহাড় ভাঙল সানী-মৌসুমীর

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 18, 2022

বেশ কিছুদিন ধরে ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওমর সানী ও মৌসুমী দম্পতি। তাদের পারিবারিক কলহ এবং এ নিয়ে সানীর সাথে জায়েদ খানের দ্বন্দ্ব মুখরোচক গল্পে পরিণত হয়েছে। অনেকেই বলছেন সানী-মৌসুমীর সংসার আর টিকবে না। তবে সম্প্রতি প্রকাশিত একটি ছবি দিল ভিন্ন ইঙ্গিত।

অন্তর্জালে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন ওমর সানী। যেখানে দেখা গেছে পুরো পরিবারের সাথে রাতের খাবার খাচ্ছেন সানী। অভিনেতা ক্যাপশন জুড়েছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

ছবিতে দেখা যাচ্ছে, খাওয়ার টেবিলে মুখোমুখি সানী-মৌসুমী দম্পতি। সঙ্গে ছিলেন ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও। এই ছবিতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা।

এরআগে, ওসর সানী অভিনেতা জায়েদ খানের সাথে বিবাদে জড়ানোর পর সৌসুমী দোষ চাপিয়েছিলেন সানীর ঘাড়েই। তার ভাষ্য ছিল জায়েদ খান তাকে বিরক্ত করেননি, সানীই মিথ্যা বলছেন। এরপরই সানী জানান তার সাথে মনোমালিন্য চলছে মৌসুমের। দেড় মাস ধরে তাদের কথা ও দেখা হয় না। তবে নতুন ছবিতে বোঝাই যাচ্ছে তাদের রাগ ঝড়ে গেছে।


অন্যান্য সংবাদ