মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অভিনয় ছেড়ে অর্পিতা প্রায় ৫০ কোটির মালকিন!

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

অর্পিতা মুখোপাধ‍্যায়, যে নামটা এতদিন অনেকেই চিনত না, শোনেনইনি কখনো, সেই নামটাই এখন সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে। ভারতের পশ্চিম বঙ্গের অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতার দুই ফ্ল‍্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটির কাছাকাছি নগদ টাকা, সোনার গয়না, সোনার বাঁট, সম্পত্তির কাগজপত্র সহ আরো অনেক কিছু।

কে এই অর্পিতা? খোঁজ করতেই জানা যায়, তিনি পেশায় একজন অভিনেত্রী ছিলেন। টলিউডের নামীদামী ব‍্যক্তিত্বদের সঙ্গে অভিনয় করেছেন। এমনকি নিজে নায়িকাও হয়েছেন একটি ছবিতে। কিন্তু অদ্ভূত ভাবে ওই ছবির পরেই বিনোদন জগৎকে বিদায় জানান অর্পিতা। ওঠাবসা শুরু করেন বিভিন্ন মহলের মানুষজনের সঙ্গে, যাদের মধ‍্যে ছিলেন নেতামন্ত্রীরাও। মফস্বল থেকে উঠে আসা অর্পিতা রঙিন জীবনের হাতছানিতে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষকেই ভুলে গিয়েছিলেন।

প্রযোজক গৌতম সাহা, অর্পিতাকে প্রথম নায়িকা বানিয়েছিলেন এই মানুষটাই। টিভিনাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে পুরনো স্মৃতি সামনে আনলেন তিনি। মাত্র ১৭-১৮ বছর বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন অর্পিতা। তবে পার্শ্বচরিত্রেই বেশি সুযোগ পেতেন তিনি।

২০১১ সালে ‘হৃদয়ে লেখো নাম’ ছবিতে প্রথম নায়িকা হিসাবে দেখা যায় অর্পিতাকে। সুযোগটা করে দিয়েছিলেন প্রযোজক গৌতম সাহাই। নবাগতা মুখ পেয়ে অর্পিতাকে নায়িকা করতে দুবার ভাবেননি তিনি। অর্পিতার প্রশংসাই করেছেন প্রযোজক। অভিনয়, সময় জ্ঞান দুটোই ভাল ছিল তাঁর। ছবিটি বেশ ভাল চলেছিল। অর্পিতাও দ্রুত জনপ্রিয়তা পেয়ে যান।

গৌতম সাহা জানান, মন্ত্রী শান্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল অর্পিতার। অন‍্যদিকে প্রযোজককে ফোন করে যা নয় তাই বলে কথা শুনিয়েছিলেন তিনি। কারণ অর্পিতার মনে হয়েছিল, ছবিতে তাঁকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। বেলঘরিয়ার মেয়ে অর্পিতা নায়িকা হিসাবে কত পারিশ্রমিক নিয়েছিলেন?

প্রযোজক গৌতম সাহা জানান, প্রচণ্ড উচ্চাকাঙ্খী হলেও পারিশ্রমিক হিসাবে খুব বেশি দাবি ক‍রেননি অর্পিতা। খাওয়া, থাকা মিলিয়ে মোট ৫ লাখ টাকা নিয়েছিলেন তিনি। সেই অর্পিতার ফ্ল‍্যাট থেকেই আজ উদ্ধার প্রায় ৫০ কোটি টাকা!


অন্যান্য সংবাদ