মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অনুষ্ঠান শেষে হিট স্ট্রোক করলেন অভিনেত্রী দোলন রায়

রিপোর্টারের নাম : / ৫৪ জন দেখেছেন
আপডেট : June 4, 2022
অনুষ্ঠান শেষে হিট স্ট্রোক করলেন অভিনেত্রী দোলন রায়

কয়েক দিন আগেই অনুষ্ঠান শেষে হৃদযন্ত্রের জটিলতায় মারা গেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুষ্ণকুমার কন্নথ (কেকে)। এবার এক অনুষ্ঠানশেষে হিট স্ট্রোক করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী দোলন রায়। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেত্রী। শুক্রবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ছবি দিয়ে বিষয়টি জানান দোলন রায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া সেই ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন দোলন। তার হাতে ছিল স্যালাইনের চ্যানেল আর পরনে ছিল হাসপাতালের নীল পোশাক। সেই ছবি দেখে অনেকেই ভেবেছিল এটি হয়তো তার নতুন সিনেমার কোনো দৃশ্য। পরে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত হয়।

ছবি দিয়ে দোলন লিখেছেন, কাল টুম্পা অটোওয়ালির আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক। এখন নার্সিংহোমে। আশা করছি, সবার শুভেচ্ছায় খুব তাড়াতাড়ি কাজে ফিরব। এদিকে, তার চিকিৎসকরা বলছেন অধিক গরমের কারণেই ঘটেছে এমন ঘটনা। সূত্র: আনন্দবাজার।

প্রসঙ্গত, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়া শেষে হোটেলে ফিরে অসুস্থ হয়ে যান কেকে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নানা রহস্যের কথা শোনা গেলেও হৃদযন্ত্রের সমস্যার কারণেই যে তিনি মারা গিয়েছেন সেটিই উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে।


অন্যান্য সংবাদ