মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম : / ৫৮ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ যাত্রী নিহত হয়েছেন। জেলার তরা এলাকায় মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ যাত্রী আহত হয়েছেন।

এ সময় দুই পরিবহনের চালক দুজনও গাড়িতে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ১জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

পুলিশ জানায় সকাল সাড়ে ১০ টার দিকে পাটুরিয়াগামী সেলফি পরিবহণের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত এবং ২ চালকসহ ১০ জন আহত হন।

আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অন্যান্য সংবাদ