শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি: নাহিদ ইসলাম ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৩ মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ ডিসেম্বর ঘিরে চারদিকে শঙ্কা, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

বিমানবন্দর ও কদমতলীতে ট্রাক-কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৪

অনলাইন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
বিমানবন্দর ও কদমতলীতে ট্রাক-কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৪

রাজধানীর বিমানবন্দর ও কদমতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে কাউলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীসহ এবং পোস্তগোলায় দুই ট্রাকের বেপরোয়া গতির প্রতিযোগিতায় চাপা পড়ে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও একজন সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ও সকালে দুর্ঘটনাগুলো ঘটে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম জানান, সকালে বিমানবন্দরের কাউলা এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজন মারা যায় ।

তাদের মধ্যে ফালু মিয়া (৫৫) ঘটনাস্থলেই ও আরিফুর রহমানকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আরিফুর রহমানের চাচাতো ভাই মনির জানান, আরিফ পোস্তগোলার একটি পুরোনো লোহা কেনাবেচার (ভাঙারি) দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

সকালে আরিফ ও ফালু মিয়া মোটরসাইকেলে করে যাওয়ার সময় কাউলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা মারা যায়।

অন্যদিকে, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, ভোরের দিকে পোস্তগোলা গোলচত্বর এলাকায় দুটি ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক চালক গুরুতর আহত হয়েছেন। তার নাম সুভাষ চন্দ্র (৩৬)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও জাহাঙ্গীর পোদ্দার (৫০)।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, পোস্তগোলা গোলচত্বরের সিএনজি স্টেশনের সামনে দুটি ট্রাক বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করে যাচ্ছিল। এ সময় ট্রাক দুটি পৃথক দুটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই চালক ছিটকে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেনের গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার রসুলপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে রাজধানীর কদমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অন্যদিকে, জাহাঙ্গীর পোদ্দারের বাড়ি পটুয়াখালী সদর এলাকায়। তিনিও পরিবার নিয়ে কদমতলীতে বসবাস করতেন বলে জানান তার স্ত্রী হাওয়া বেগম।


অন্যান্য সংবাদ