মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

কিয়েভ থেকে বেলারুশে ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : July 3, 2022

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো অভিযোগ করেছেন, বেলারুশকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। তিনি আরো বলেন, ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার জন্য বেলারুশ সেনাবাহিনী এর উপর গুলি চালায়। খবর আল জাজিরা।

আলেকজান্ডার লুকাশেস্কো বলেন, পান্টসির এন্টি এয়ার সিন্টেমের মাধ্যমে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে। এদিকে গত সপ্তাহে ইউক্রেন অভিযোগ জানায়, বেলারুশ থেকে তাদের সীমান্ত এলাকাগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে বেলারুশ জড়িয়ে পড়তে পারে বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু সেই গুঞ্জন অস্বীকার করে বেলারুশ প্রেসিডেন্ট। যদিও বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে বেলারুশ। শুধু তাই নয় বেলারুশ সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। কিন্তু তাতেও রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হয় রুশ সেনাবাহিনী।

এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দাতা সম্মেলনের আগে বলেন, আমাদের প্রচুর সহযোগিতা প্রয়োজন। দেশ পুনর্গঠনের জন্য এ সহযোগিতার বিকল্প নেই।

অন্যদিকে যুদ্ধ রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনে আরও সামরিক হতায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সহায়তার মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তির এয়ার মিসাইল সিস্টেম, চারটি কাউন্টার আর্টিলাটি রাডার এবং ১ লাখ ৫০ হাজার গোলাবারুদ।

উল্লেখ, কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ সফর করেন। সেখানে তিনি বেলারুশকে পারমানবিক অস্ত্র দেওয়ার ঘোষণা দেন।


অন্যান্য সংবাদ